জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগ করা হবে। পিএসসির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে দুই হাজার ৯৫৩ জন কর্মকর্তা নেয়া হবে। যার মধ্যে রয়েছে তিনটি ষষ্ঠ গ্রেড, একটি ১১তম গ্রেড ও বাকি পদগুলো ১০ম গ্রেডের।